ক্রিয়েটিভ ডিজাইনার সহজেই হওয়া সম্ভব! কতটা সময় দরকার?

ফ্রিল্যান্সিং সেক্টরের হাজার হাজার ডলারের স্ক্রিনশট এবং লোভনীয় বিজ্ঞাপন দেখে যখন আমরা সিদ্ধান্ত নেই ফ্রিল্যান্সিং করেই ভবিষ্যৎ উজ্জল করবো, কিন্তু বিপত্তি আসে কোন সেক্টরে যাবো সেইটা সিলেক্ট করার সময়!
অনেকেই বলে গ্রাফিক ডিজাইন খুবই সহজ তাই আমরা সাত-পাঁচ না ভেবে নেমে পড়ি গ্রাফিক ডিজাইন শিখতে হয়তোবা ইউটিউব অথবা কোন ট্রেনিং সেন্টার থেকে কোর্স করি।

কিছুদিন কাজ শেখার পর ডিজাইন কপি বা ইউনিক ডিজাইন তৈরির চেষ্টা করে থাকি আমরা সবাই, কিছু বিপত্তি এইখানেও আসে। আমরা যেকোন ডিজাইন তৈরি করেই ভেবে বসি আমি এই দুনিয়ার সেরা ডিজাইনার 🙃 আমার এই ডিজাইন ই সেরা। এটা নতুনদের জন্য শুধু তাই নয়, আমি নিজেই এটা ভাবতাম 😏

আসলে সমস্যা কোথায়?
ভাল Design Concept না আসার প্রধান কারণ অধিক ডিজাইন রিসার্চ না করে মনগড়া কালার,ফন্ট,এলাইমেন্ট এবং বিভিন্ন আকাবাকা সেপ দিয়ে ডিজাইন করা, তাছাড়া ডিজাইন প্রিন্সিপাল ফলো না করা।

আমি নিজেই অনেক বড় ভাইদের কে জিজ্ঞাসা করতাম ভাইয়া প্রতিদিন কত সময় দিতে হবে? প্রতিদিন কয়টা ডিজাইন কপি করবো? কেমন সময় দিলে আমি ১মাসের মধ্যে ভাল ডিজাইনার হতে পারবো এবং মাসে বেশি না ৫/১০ হাজার টাকা ইনকাম হলেই চলবে।

কি হবুহু মিলে যাচ্ছে আমার কথার সাথে?
যদি আমার কথা সাথে মিলে থাকে তাহলে আপনার প্রশ্নের একটি উত্তর আছে, সেইটা হচ্ছে আপনাকে চেষ্টা করে যেতে হবে। এই খানে কেউ আপনাকে ক্রিয়েটিভ ডিজাইনার হতে সাহায্যে করবে না, যদিনা নিজের চেষ্টা না থাকে। প্রতিদিন কেমন সময় ব্যায় করবেন এইটাও আপনার সিদ্ধান্ত নিতে হবে। নিজের একটা রোডম্যাপ তৈরি করতে হবে।

সব কথার শেষ কথা অধিক ডিজাইন রিসার্চ করতে হবে। রিসার্চ বলতে ভাল ভাল ডিজাইন দেখতে হবে, তাহলে ধিরে ধিরে বুঝতে শিখবেন কোনটা ভাল ডিজাইন এবং কোনটা খারাপ ডিজাইন।

সিনিয়র ডিজাইনারদের সাহায্যে নিতে হবে নিজের ডিজাইন এর ভুল কোথায় আছে সেইটা বুঝার জন্য। নতুন অবস্থায় সকল ডিজাইনই আপনার কাছে ভাল লাগবে, তাই আপনার ডিজাইনের ভুল একমাত্র সিনিয়র ডিজাইনার ভাইয়েরাই ধরিয়ে দিবে। এতে মন খারাপ করবেন না বরং নিজের ভুল মার্ক করে ভুলগুলি ঠিক করার চেষ্টা করবেন।

একটি কথাই বলবো দুনিয়াতে কেউই ক্রিয়েটিভিটি নিয়ে জন্মায়নি, অনেক ধর্য্যের ফল এটি, সময় নিয়ে লেগে থাকতে হয়, চেষ্টা করে গেলে ক্রিয়েটিভিটি আপনাআপনিই চলে আসবে।

#graphicdesign #GraphicSchool #graphicdesigner #creative #creativity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *